চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রয়ে শেষ তুষারের মাইলফলকের ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বয়সটা ৩৩ পেরিয়ে গেছে। জাতীয় দলে ফেরার প্রদীপটাও নিবুনিবু! সেটি রান করে যেতে কোনো বাধা সৃষ্টি করছে না। তুষার ইমরানের ব্যাটে তাই রান ফোয়ারা। বুধবার ছুঁয়ে ফেললেন এক মৌসুমে হাজার রানের মাইলফলকই। তুষারের অর্জনের দিনে ড্রয়ে শেষ হয়েছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচ।

চলতি মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজাররানের মাইলফলকে পা রাখা তুষারের সংগ্রহ এখন ১০০৪! ১১ ম্যাচে ৭৭.২৩ গড়ে চার সেঞ্চুরি ও তিন ফিফটিতে এই রান তুলেছেন তিনি। সেঞ্চুরির একটি ডাবল। এই হাজাররানের ৫১৮ এসেছে জাতীয় লিগে, ৬ ম্যাচের ৭ ইনিংসে; আর বিসিএলে ৫ ম্যাচে ৭ ইনিংসে ৪৮৬ রান তার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ফিরেছেন তুষার। সেটিই মাইলফলকে বসিয়ে দিয়েছে তাকে। এটি অবশ্য রেকর্ড নয়। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির এক মৌসুমে হাজাররানের রেকর্ড লিটন দাসের দখলে। ২০১৫-১৬ মৌসুমে ১২৩২ রান করেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ম্যাচে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে রানের পাহাড় গড়ে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের করা ২৯৬ রানের জবাবে ৭ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। পরে তৃতীয় দিনে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান তোলা দক্ষিণাঞ্চল শেষদিনে ৫ উইকেটে ১৯৮ তুললে ম্যাচ ড্রয়ের পথ দেখে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাজাহান খানের মন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার কতটুকু অবশিষ্ট আছে?

পরবর্তী

সিলেটে বেঙ্গল-সংস্কৃতি উৎসবের ৭ম দিন

পরবর্তী

সিলেটে বেঙ্গল-সংস্কৃতি উৎসবের ৭ম দিন

রায়ের বিরুদ্ধে ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT