চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রোন হামলায় নিরপরাধ ১০ জনের নিহতের কথা স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিরপরাধ ১০ জনের নিহতের কথা স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। হামলায় একই পরিবারের অন্তত ১০ জন নিহত হয়েছে, যার মধ্যে ছয় জনই শিশু।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগমুহূর্তে কাবুলে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক কর্মকর্তারা তখন বলছিলেন, একটি ড্রোন হামলা চালানোর মাধ্যমে কাবুল বিমাবন্দরে আরেকটি আত্মঘাতী হামলা ঠেকানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি সংবাদ সম্মেলনে বলেন: আমরা প্রথমে মনে করেছিলাম আমাদের সেনাদের উপর গাড়িটি হামলা করতে যাচ্ছে। সেজন্য আমরা দীর্ঘ আট ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করি। আট ঘণ্টা পর আমরা গাড়িটিতে হামলা করি। কিন্তু এখন আমরা বুঝেছি, আমাদের ধারণা ভুল ছিলো।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে দেখা গেছে ২৯ আগস্টে ওই মার্কিন ড্রোন হামলায় একজন ত্রাণ সহায়তা কর্মী ও তাঁর পরিবারের ৯ সদস্য প্রাণ হারান। এর মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে ছোট শিশুর নাম সুমাইয়া। তার বয়স ছিল মাত্র ২ বছর।

Banglabid

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটির নাগরিকেরা দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে জড়ো হন। তাঁদের উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যখন ফ্লাইট পরিচালনায় ব্যস্ত, তখন ওই বিমানবন্দর এলাকায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ বেসামরিক নাগরিক ও ১৩ মার্কিন সেনা নিহত হন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা আইএস-কে (ইসলামিক স্টেট–খোরাসান) ওই হামলার দায় স্বীকার করে। ওই হামলার কয়েক দিন পর ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে ২০ বছর যুদ্ধের সমাপ্তি টানার শেষ মুহূর্তে এটিই ছিল মার্কিন বাহিনীর শেষ হামলা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানড্রোন হামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে হোটেল থেকে মৃতদেহ উদ্ধার

পরবর্তী

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

পরবর্তী

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করল ফরাসি দূতাবাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT