চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রাফটে না থাকলেও খেলতে পারবেন মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট থাকায় বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে উঠলে যদিও তাকে নিতে পারবে আগ্রহী দল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মাশরাফীর ব্যাপারে একটা ভাবনা আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ও এভেইলেবল হবে। তখন যেকোনো দল চাইলে ওকে দেয়া যাবে।’

‘আশা করছি খুব তাড়াতাড়ি মাশরাফী খেলার মধ্যে ফিরে আসবে। একের বেশি দল যদি ওকে চায় সেক্ষেত্রে লটারি করে দেয়া হবে এবং যদি একটা দলই চায় তাহলে সরাসরি সেই দলে খেলতে পারবে।’

গত মার্চে জিম্বাবুয়ে সিরিজ খেলে ওয়ানডে নেতৃত্ব ছাড়েন মাশরাফী। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে দেখা গেছে তাকে। করোনা বিরতি কাটিয়ে অন্যরা বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরলেও সেসময় খেলার মতো ফিট ছিলেন না মাশরাফী।

ফিট হতে রানিং শুরু করতেই মাশরাফী পড়ে যান ইনজুরিতে। যে কারণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টির ড্রাফটে রাখা হয়নি তাকে।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু হচ্ছে এ মাসেই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। লটারির মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী ১৫৭ খেলোয়াড়ের মধ্যে থেকে স্কোয়াড গড়বে পাঁচটি দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনাফরচুন বরিশালবঙ্গবন্ধু টি-২০ কাপবিসিবিবেক্সিমকো ঢাকামাশরাফীমিনিস্টার গ্রুপ রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT