এবার মঞ্চে ‘হ্যামলেট’ নাটকে অভিনয়ের আগ্রহ দেখালেন ‘হ্যারি পটার’ খ্যাত ড্যানিয়েল রেডক্লিফ। এর আগেও বেশ ক’টি মঞ্চ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা আছে তার। তবে এবার যুবরাজ হ্যামলেটের চরিত্রই তার খুব মনে ধরেছে।
কিন্তু হ্যামলেট ঠিক তার আগের নাটকগুলোর মতো নয়। তাই আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত অভিনয় করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন ২৭ বছরের রেডক্লিফ। তাছাড়া শেকসপিয়র বিষয়টাও বেশ খানিকটা গোলমেলে তার কাছে। আগে কখনো ভালোভাবে ‘হ্যামলেট’ পড়াও হয়নি তার।
রেডক্লিফ বিবিসিকে গত মঙ্গলবার সন্ধ্যায় জানান, ‘শেকসপিয়র সম্পর্কে আমার জানাশোনা খুবই সীমিত।’ তাই কাজটি পারবেন কি না সন্দেহ তার। বিবিসি।








