তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ড্যানিশ রাজকুমারী। পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠকের সময় বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সহযোগিতা নথি সই হয়েছে। রোহিঙ্গাদের অবস্থা দেখতে বিকেলে কক্সবাজার যান রাজকুমারী মেরি।






