চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোয়াইনকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ ফেরার অনুরোধ করলেন ভিন ডিজেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বিবাদ মিটমাট করে ডোয়াইন জনসনকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতে ফেরার জন্য অনুরোধ করেছেন ভিন ডিজেল।

দুই সুপারস্টারের সম্পর্কের অবনতি ঘটে ২০১৬ সালে ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’ ছবির সেটে। তারা একে অপরের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। সেই সময়ে ইনস্টাগ্রামে ভিন ডিজেলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন ডোয়াইন জনসন।

কিছুদিন আগেও হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে ডোয়াইন জনসন বলেছেন, ‘বিষয়টি নিয়ে আর কথা বলতে চাই না। তাদের ভালো চাই। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস টেন’ এবং পরবর্তী সব কিস্তির জন্য তাদের শুভকামনা জানাই, যেগুলোতে আমি থাকছি না।”

‘দ্য রক’ তারকাকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার অনুরোধ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিন ডিজেল। অভিনেতা লিখেছেন, ‘আমার ছোট ভাই ডোয়াইন… সময় এসে গেছে, পৃথিবী ফাস্ট টেন এর অপেক্ষায়। আপনি তো জানেন আমার সন্তানরা আপনাকে আঙ্কেল ডোয়াইন হিসেবে জানে। এমন কোনো উৎসবের দিন ছিল না যেদিন আপনার শুভেচ্ছা পাইনি…আবার এসেছে সেই সময়…অপেক্ষায়।’

ডিজেল আরও লিখেছেন, ‘আমি আপনাকে অনেক বছর আগে বলেছিলাম যে আমি পল ওয়াকারের সঙ্গে করা প্রতিজ্ঞা পূরণ করবো। তাকে প্রতিজ্ঞা করেছিলাম যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির সেরা ছবি হবে দশমটি। ভালোবাসার যায়গা থেকে বলছি… আপনাকে আসতেই হবে। ফ্র্যাঞ্চাইজি ছাড়বেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আপনি। হবস চরিত্রটি আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না।’

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির আর দুটি কিস্তি ২০২৩ এবং ২০২৪ সালে মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোয়াইন জনসনভিন ডিজেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT