চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোবায় নিখোঁজ শিশু উদ্ধারে ঢাকা ওয়াসার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:০২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

নিখোঁজের ৪৮ ঘণ্টা হলেও তিন বছরের শিশু হৃদয়ের এখনও কোনো হদিস মেলেনি। তবে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। কিছুক্ষণ পর পর খালে নেমে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ করছে।

জিরানী খালে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য ঢাকা ওয়াসা’র কাছে সহযোগিতাও চেয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। কিন্তু এই সংস্থার কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) মেজর শাকিল শাহনেওয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

এই খালটি ঢাকা ওয়াসা’র আওতায়। খালে প্রচুর ময়লা-আবর্জনা রয়েছে। খালের উপরিভাগে ময়লার স্তূপে শক্ত আবরণ তৈরি হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, শিশুটি উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসকে ঢাকা ওয়াসার পক্ষ থেকে কোনো সহযোগিতা করছেনা। তবুও আমরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।



এর আগে, গত ১৫ অক্টোবর বিকাল ৫ টার দিকে রাজধানীর মুগদা মান্ডা এলাকার জিরানী খালে পড়ে নিখোঁজ হয় তিন বছরের শিশু হৃদয়। বাশেঁর সাঁকো (ভাঙ্গা) দিয়ে পার হতে গেলে ওই খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২ টা পর্যন্ত ৪৫ ঘণ্টার বেশি সময় পার হলেও খোঁজ পায়নি নিখোঁজ শিশুটির।

শিশু হৃদয় নিখোঁজের পর টানা ২৭ ঘণ্টা যাবৎ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা খালের বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। পরে সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর উদ্ধার অভিযান সাময়িক ভাবে স্থগিত করা হয়। তবে রাতে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে থেমে থেমে উদ্ধার তৎপরতা চালায়।

পরে মঙ্গলবার ভোর ৬টা থেকে পূর্ণাঙ্গভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ওয়াসানিখোঁজ শিশুফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\n\r\nএর আগে, গত ১৫ অক্টোবর বিকাল ৫ টার দিকে রাজধানীর মুগদা মান্ডা এলাকার জিরানী খালে পড়ে নিখোঁজ হয় তিন বছরের শিশু হৃদয়। বাশেঁর সাঁকো (ভাঙ্গা) দিয়ে পার হতে গেলে ওই খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২ টা পর্যন্ত ৪৫ ঘণ্টার বেশি সময় পার হলেও খোঁজ পায়নি নিখোঁজ শিশুটির।\r\n\r\nশিশু হৃদয় নিখোঁজের পর টানা ২৭ ঘণ্টা যাবৎ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা খালের বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। পরে সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর উদ্ধার অভিযান সাময়িক ভাবে স্থগিত করা হয়। তবে রাতে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে থেমে থেমে উদ্ধার তৎপরতা চালায়।\r\n\r\nপরে মঙ্গলবার ভোর ৬টা থেকে পূর্ণাঙ্গভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।\r\n\r\n","author":{"@type":"Person","name":"আরেফিন তানজীব","url":"https://www.channelionline.com/author/tanjibemail/","sameAs":["https://www.facebook.com/arefin.tanjib","https://www.facebook.com/arefin.tanjib"]},"articleSection":["বাংলাদেশ"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2017/10/mugda-child.jpg","width":600,"height":333},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}