চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপ পাপে পাপী রবার্তো কার্লোস?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসের বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগ তুলেছে জার্মান টেলিভিশন চ্যানেল এআরডি। তাদের একটি তথ্যচিত্রে উঠে এসেছে এমন তথ্য।

এআরডির সেই তথ্যচিত্রটি মূলত বানানো হয়েছিল হুলিও সিজার আলভেজ নামের একজন চিকিৎসককে নিয়ে। খেলোয়াড়দের নিষিদ্ধ চিকিৎসা সেবা দিতেন বলে অভিযোগ ওঠায় গ্রেফতার হন সেই চিকিৎসক। আর এই সিজার আলভেজের অধীনেই ১৫ বছর বয়স থেকে চিকিৎসা নিতেন কার্লোস।

তাই এআরডির দাবি ২০০২ বিশ্বকাপজয়ী তারকা উরু গঠনে ওই চিকিৎসকের অধীনে নিষিদ্ধ কোনও ড্রাগ ব্যবহার করে থাকলেও থাকতে পারেন।

এমন অভিযোগে ভীষণ খেপেছেন কার্লোস। নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে জানিয়েছেন সব অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

‘আমি শক্তভাবে এ ধরনের ভিত্তিহীন গুজবের তীব্র নিন্দা জানাচ্ছি। এআরডি আমার নামে যে সমস্ত অভিযোগ তুলেছে তা অস্বীকার করছি। যে চিকিৎসকের কথা তারা বলছে সেই নামে আমি কোনও চিকিৎসককেই চিনি না। আমার ক্যারিয়ার জুড়ে আমি স্বচ্ছ থাকার চেষ্টা করেছি। আমার নমুনায় কখনো নিষিদ্ধ কিছু ধরা পড়েনি। খুব দ্রুতই আইনী ব্যবস্থা নেয়া শুরু করবো।’

তবে কার্লোস আলভেজকে না চেনার কথা বললেও এআরডির তথ্যচিত্র বলছে ভিন্ন কথা। সাও পাওলোতে আলভেজের চিকিৎসালয় থেকে রবার্তো কার্লোসের চিকিৎসা নেয়ার প্রমাণ মিলেছে। সেখান থেকে সেবা পাওয়া আরেকজন রোগী স্বাক্ষ্য দিয়েছেন, তিনি রবার্তো কার্লোসকে সেখানে আসা-যাওয়া করতে দেখতেন।

ট্যাগ: রবার্তো কার্লোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘খতম তারাবিহ’ সম্পন্ন করলেন খালেদা জিয়া

পরবর্তী

টেক্সটাইল মিলের মালিক থেকে জেএমবির অর্থ যোগানদাতা

পরবর্তী
জঙ্গি

টেক্সটাইল মিলের মালিক থেকে জেএমবির অর্থ যোগানদাতা

শিশু ধর্ষণ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণ‍পিটুনিতে নিহত ১

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT