চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ পৃথ্বী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রবল সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার শুরু করা ভারতের তরুণ সেনসেশন পৃথ্বী শ কলঙ্কিত হলেন ডোপ টেস্টে পজিটিভ হয়ে। ১৯ বছর বয়সী এ ওপেনারকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পৃথ্বী ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন ১৫ নভেম্বর পর্যন্ত। বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, পৃথ্বী শর পাকস্থলীতে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি মিলেছে। যা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায়।

পৃথ্বী মূত্রের নমুনা জমা দিয়েছিলেন চলতি বছরের ২২ ফেব্রুয়ারি। ইন্দোরে পাঞ্জাবের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচের সময় দেয়া ওই নমুনার পরীক্ষায় তার মূত্রে টার্বুটালাইনের উপস্থিতি ধরা পড়ে। বিশ্ব অ্যান্টিডোপিং সংস্থা ওয়াডার আইনে যা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

Banglabid

গত ১৬ মার্চ সেজন্য বিসিসিআইর অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশন কমিশনের সামনে শুনানিতে বসতে হয়েছিল পৃথ্বীকে। আত্মপক্ষ সমর্থন করে তখন তিনি বলেছিলেন, কাশির ওষুধ হিসেবে এটি খেয়েছিলেন। বিসিসিআই সেই যুক্তি মেনে নেয়। পরে ওয়াডার সঙ্গে পরামর্শ করে দিলো ১৬ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার নির্দেশনা।

রাজকোটে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই ভারতের সেঞ্চুরিয়ান বনে যাওয়া পৃথ্বী অবশ্য লম্বা সময় দলের বাইরেই আছেন। চোট সঙ্গী হয়েছে ক্যারিয়ারের শুরুতেই। উইন্ডিজ সিরিজের ওই দুই টেস্টই আপাতত নামের পাশে। ভারত যখন আরেকটি উইন্ডিজ সিরিজে উড়াল দিয়েছে, তখন ডানহাতি ওপেনার কেনো দলে নেই এমন প্রশ্নে উঠেছিল। এমন সময় সামনে এলো নিষেধাজ্ঞার বিষয়টি। বছরের শেষদিকে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও সুযোগ হবে না তার মাঠে নামার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোপ কেলেঙ্কারিপৃথ্বী শভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাক খাতের উন্নয়নে স্বল্প সুদে ঋণ

পরবর্তী

দেশে ভয়াবহ ডেঙ্গু, স্বাস্থ্যমন্ত্রী সপরিবারে বিদেশে

পরবর্তী
স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ মালেক-ডেঙ্গু

দেশে ভয়াবহ ডেঙ্গু, স্বাস্থ্যমন্ত্রী সপরিবারে বিদেশে

আটক

রাজধানীতে 'কিশোর গ্যাং-ছিনতাইকারী' চক্রের ২৯ সদস্য আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT