চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেসটিনি: প্রতারিত মানুষদের ক্ষতিপূরণ জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৮ অপরাহ্ণ ১২, মে ২০২২
সম্পাদকীয়
A A
ডেস্টিনি গ্রুপ ও ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রায় ১০ বছর পরে বহুল আলোচিত প্রতিষ্ঠান ডেসটিনি গ্রুপের শীর্ষ কয়েক ব্যক্তিসহ ৪৬ আসামীকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটির তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের প্রায় সবাই দণ্ডিত হয়েছেন।

‘ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’ এবং ‘ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড’ এর নামে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচার করেছেন, এমন অভিযোগে তাদের বিরুদ্ধে ২০১২ সালে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় এ রায় এসেছে।

২০১২ সালে অনিয়ম দুর্নীতির দায়ে ডেসটিনির কর্তা ব্যক্তিরা ধরা পড়ার পর কেটে গেছে প্রায় ১০ বছর। এত বছরেও প্রতারিত গ্রাহকদের কেউ কোনো টাকা ফেরত পাননি। ডেসটিনির নিজের হিসাবেই তাদের ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারী মিলে ৪৫ লাখ। আর বেসরকারি হিসেবে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত প্রায় ২ কোটির বেশি মানুষ! পাশাপাশি ডেসটিনির দেখাদেখি তাদের মতো বহু কোম্পানি সেসময় একইধরণে ব্যবসার নামে প্রতারণায় যুক্ত হয়ে আরও বহু মানুষের ক্ষতি করেছে।

ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থ উদ্ধারে আদালত নানা সময়ে নানা পদক্ষেপ নিয়েছিল। মাঝখানে ডেসটিনির গাছ বিক্রি করে টাকা সংগ্রহের দায়িত্ব নিয়েছিলেন আওয়ামী লীগের একজন সাবেক সাংসদ। ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা অথবা নগদ ২ হাজার ৫০০ কোটি টাকা সরকারের কাছে জমা দেয়ার নির্দেশনা এখনও বহাল। কিন্তু এক টাকাও জমা হয়নি।

এছাড়া ডেসটিনির সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে হিসেব নেয়া ও রক্ষার ব্যবস্থা নেয়াও জরুরি। সম্পত্তি রক্ষার স্বার্থে যা যা করা দরকার তা করা উচিত।

আইনি পদক্ষেপ বা কার্যক্রমের কারণে ডেসটিনির সম্পত্তি বিক্রি বা গ্রাহকের ক্ষতিপূরণে নানা বাধ্যবাধকতা ছিল বলে জানা যাচ্ছিল, বর্তমানে রায় হওয়াতে সে বাধা কিছুটা হলেও কেটেছে বলে আমরা মনে করি। এছাড়া ডেসটিনির মতো পরিকল্পনা করে কোন কোম্পানি যাতে জনগণকে প্রতারিত করতে না পারে, সে হিসেবে আদালতে এই রায় একটি মাইলফলক। এখনই সময় প্রতারিত জনগণের কথা মাথায় রেখে ব্যবস্থা নেবার।

ট্যাগ: অনলাইন প্রতারণাডেসটিনিসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপাতত বিএসএমএমইউ’তে চিকিৎসা চলবে সম্রাটের

পরবর্তী

না জিতলে গল্পের কোনো দাম নেই: সঞ্জয় দত্ত

পরবর্তী
সঞ্জয় দত্তের কান্নার ছবি, যা তার জীবনের কঠিন সময়ের প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

না জিতলে গল্পের কোনো দাম নেই: সঞ্জয় দত্ত

মক্কায় কাবা শরিফের দৃশ্য, মুসল্লিরা তাওয়াফ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT