চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেল্টার চেয়েও বেশি সংক্রামক হতে পারে ওমিক্রন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
omicron-1

কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পূর্বের ডেল্টা এবং বিটা ধরনের চেয়েও বেশি সংক্রামক হতে পারে বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞানীদের মতে, বর্তমান এবং ভবিষ্যত যেকোন ধরনের ক্ষেত্রেই টিকার বেশ কার্যকারিতা রয়েছে। তাই দেশে টিকা নেয়ার উপযুক্ত সবাইকে দ্রুত টিকা নিতে আহ্বান জানায় মন্ত্রণালয়।

গত রোববার সিঙ্গাপুরে আরও একজনের শরীরে ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি ওমিক্রন আক্রান্ত অন্য দু’জনের সাথে একই ফ্লাইটে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন।

একই দিনে দেশটিতে করোনায় ৫৫২ জন নতুন আক্রান্ত এবং ১৩ জনের মৃত্যু হয়।

বৈজ্ঞানিক গবেষণায় জানা যায়, ডেল্টা এবং বিটা ধরনের চেয়ে পুনঃসংক্রমণও বেশি হতে পারে এই ভ্যারিয়েন্টে। অর্থাৎ পূর্বে কোভিড আক্রান্ত ব্যক্তিও ওমিক্রন দ্বারা আক্রান্ত হতে পারে। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের শরীরে গলা ব্যথা, ক্লান্তি এবং কাশির মতো উপসর্গ দেখা যায়।

করোনাভাইরাস নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্তকরণে এন্টিজেন টেস্ট এবং পিসিআর টেস্ট বেশ কার্যকর। তাই ওমিক্রন সংক্রমণ ঠেকাতে দেশটির সীমান্তে, বিদেশে ফেরত বা দেশে অবস্থিত সকলের কোভিড-১৯ পরীক্ষা আরও বাড়ানো হবে এবং টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করা হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Reneta

করোনা মহামারি শুরুর দিন থেকে রোববার পর্যন্ত সিঙ্গাপুরে কোভিড আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ২১১ জন এবং মারা গেছেন ৭৫৯ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়েছে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ: দেবপ্রিয় ভট্টাচার্য

মে ৭, ২০২৬

সেমিতে বিদায়, হ্যান্ডবলের নিয়ম নিয়ে প্রশ্ন বায়ার্ন কোচের

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT