স্পোর্টস

ডেম্বেলের বিকল্প কে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় ও কোচ মাঠে সাক্ষাৎ করছে, দর্শকদের ভিড়ে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় উসমানে ডেম্বেলের সময়টা খুব তাড়াতাড়ি এবং দুর্ভাগ্যজনকভাবে হতাশায় ডুবেছে। চোটে পড়া কাতালানদের নতুন রিক্রুট চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

নেইমারের বদলি হিসেবে এসেছিলেন। কিন্তু এখন বার্সা কোচ ভালভার্দেকে তার অনুপস্থিতিতে জায়গা পূরণের জন্য আগামী সপ্তাহ ও মাসগুলোতে কিছু বড় নাম ডাকতে হবে।

দেখে নেয়া যাক, ডেম্বেলে ফিরে আসা পর্যন্ত বার্সেলোনায় তার বিকল্প কে হতে পারেন-

জেরার্ড দেলেফিউ
ডেম্বেলের বিকল্প হিসেবে জেরার্ড দেলেফিউ হবেন সবচেয়ে যোক্তিক পছন্দ। গেটাফের বিপক্ষে ডেম্বেলের পরিবর্তে নেমেছিলেন এবং সেটাই ছিল সেরা পছন্দ। ক্যাম্প ন্যুতে ফেরার পর পুরোপুরি আস্থা অর্জন করতে না পারলেও এখন সেটা করার সুযোগ তার সামনে।

সার্জিও রবার্তো
বার্সেলোনার তরুণদের মধ্যে সবচেয়ে ভার্সেটাইল খেলোয়াড় তিনি। রবার্তোকে সামনের সারির প্রথম তিনজনের একজন হিসেবে দেখলে সেটা খুব অবাক করার মত কিছু হবে না। ডান প্রান্তে খেলা এই তারকা তার গতি এবং কৌশল ব্যবহার করে দলকে ভাল সাহায্য করতে পারবেন।ফুটবল ম্যাচে খেলোয়াড়দের বিভিন্ন মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনিস সুয়ারেজ
ডেনিসকে অন্তর্ভুক্তি দল গঠনে কিছুটা পরিবর্তন আনতে হবে। কিন্তু তিনি গেটাফের বিরুদ্ধে দেখিয়েছেন কাতালানদের জন্য গেম পরিবর্তন করতে সক্ষম তিনি এবং তাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার ক্ষমতা রাখেন। এছাড়া অ্যালেক্সিস ভিদান তার সেরা ফর্মে নেই (ঘন ঘন ইনজুরির কারণে) তবে ডেম্বেলের পজিসনে আগে বেশ ভালেই পারফর্ম করেছেন।

প্যাকো আলকাসার
ফরমেশন পরিবর্তন করে মেসি-সুয়ারেজের পেছনে খেলে ডেম্বেলের বিকল্প হিসেবে আলো ছড়াতে পারেন পাকো আলকাসার। সেক্ষেত্রে জর্দি আলবা এবং নেলসন সেমেদোকে সামনের দিকে বেশ কিছুটা জায়গা ছেড়ে দিতে হবে।

আর্দা তুরান ও রাফিনহা
তারা দুজন কম সম্ভাব্য বিকল্প। কিন্তু সম্ভাবনার পাশাপাশি তাদের নিয়েও এগিয়ে যেতে পারেন ভালভার্দে।

বিষয়:উসমানে ডেম্বেলে বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…