চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলের উপর ‘নির্ভর’ করছে ট্রাওরের বার্সায় আসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফরোয়ার্ড আডামা ট্রাওরেকে জানুয়ারিতে শেষ হতে চলা শীতকালীন দলবদলে টানতে চাইছে বার্সেলোনা। আনসু ফাতির চোট প্রবণতা কাভার দিতে স্প্যানিশ জায়ান্টরা এমন চাইছে।

অবশ্য চাইলেই ট্রাওরেকে আনতে পারছে না বার্সা। ফরাসি তারকা উসমানে ডেম্বেলের পরিস্থিতির উপর তার ন্যু ক্যাম্পে আসা নির্ভর করছে। ডেম্বেলেকে ছাড়তে পারলে ট্রাওরেকে আনা সম্ভব হবে।

২০১৩ সালে বার্সেলোনায় প্রথম এসেছিলেন আডামা ট্রাওরে। বি-দলের হয়ে ৬৩ ম্যাচে নেমে ৮ গোল করেছিলেন। মূল দলের হয়ে একটির বেশি ম্যাচে নামার ভাগ্য হয়নি। দুবছর পর তিনি অ্যাস্টন ভিলায় পাড়ি জমান।

পরের বছর মিডলসবার্গে গিয়ে ৬১ ম্যাচ খেলে ট্রাওরে করেন ৫ গোল। ২০১৮ সাল থেকে উলভারহ্যাম্পটনে খেলতে থাকা ট্রাওরে ১২৩ ম্যাচে ৮ গোলের দেখা পেয়েছেন।

২৪ বছর বয়সী ডেম্বেলের সঙ্গে বার্সার চুক্তি শেষ হতে ছয় মাস বাকি। এখন পর্যন্ত কাতালানরা তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। ডেম্বেলের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বার্সা চলতি মাস শেষের আগেই তাকে নতুন ক্লাব খুঁজে নিতে বলেছিল।

গত বুধবার ডেম্বেলের এজেন্ট মৌসা সিসোকো বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ক্রীড়া উপদেষ্টা জর্ডি ক্রুইফের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বৈঠকে সিসোকো জানিয়েছেন, বার্সার পক্ষে সম্ভব হলে ডেম্বেলের সঙ্গে যেন পাঁচ বছরের চুক্তি নবায়ন করে নেয়। চলতি মাস শেষের আগেই যেকোনো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা।

Reneta

দলবদলের শেষ সপ্তাহে বার্সা যেকোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করা বা না করার বিষয়ে যদি এগোয়, তা ডেম্বেলে পরিস্থিতির উপর নির্ভরশীল। লা লিগার বেধে দেয়া নিয়মে নতুন চুক্তি সম্পাদনের জন্য বার্সার অনুকূল পরিস্থিতি আপাতত নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: জাভিট্রাওরেডেম্বেলেবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT