চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেমরায় সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
অপরাধ
A A
ডেমরায় সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ডেমরায় মেহেদী ঢালী নামে এক ব্যবসায়ীর ওপর চিহ্নিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

পুলিশ বলছে, দ্রুতই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আজ মঙ্গলবার দুপুরে সারুলিয়ার শুকুরশী এলাকায় এ মানববন্ধন করা এলাকাবাসীরা।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ডেমরার শুকুরশী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত চলতি বছরের ১ জানুয়ারী পূর্ব পরিকল্পিতভাবে মেহেদী ঢালী ও তার বন্ধু রাজনকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে ছুরিকাঘাত ও মারধর করে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এতে মেহেদী হাসান ঢালী গুরুতর আহত হন।

এ বিষয়ে ওই রাতেই অভিযুক্ত শুকুরশী এলাকার মৃত আমান উল্লাহ’র ছেলে মো. নুর আলম ওরফে নূরা (৩৫), তার বড় ভাই শাহ আলম (৩৭), ছোট ভাই জুবু আলম (৩২) ও তার আপন ভাগিনা  মো. বাদল মিয়ার ছেলে মো. ফাহিম মিয়ার (২২) বিরুদ্ধে মামলা দায়ের করেন মেহেদীর বাবা শহীদ ঢালী। কিন্তু গত ১ মাসেও সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি।

মেহেদীর পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টন্তমূলক শাস্তির জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ওই ঘটনায় নিয়মিত মামলাও হয়েছে, সন্ত্রাসীদের গাড়িও আমরা জব্দ করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’

গত ১ জানুয়ারি নিজের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সরদার হরৎ কুমারের তরুণী মেয়েকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় ছুরিকাঘাত ও এলোপাথারী মারধরের শিকার হন মেহেদী ও তার বন্ধু রাজন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ’

পরবর্তী

সেই দৃশ্যটি নিয়ে এখনো অস্বস্তিতে ঐশ্বরিয়া

পরবর্তী
ঐশ্বরিয়া ও তার প্রেমিকের মধ্যে গভীর সংলাপ ও রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই দৃশ্যটি নিয়ে এখনো অস্বস্তিতে ঐশ্বরিয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রী গুজব ও মিথ্যাচার নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজব মিথ্যাচার বিএনপির জন্মগত চরিত্র: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT