জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার জোহরের নামাজের পর অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার জানাজার নামাজ হবে। দশম জাতীয় সংসদ থেকে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করা ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা থেকে ৭ বারের সংসদ সদস্য। ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।






