কলকাতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিঞাকে সামাজিক কল্যাণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ অবদানের জন্য ‘দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্মারক’ পুরস্কার দিয়েছে দীনেশ চন্দ্র সেন স্মৃতি কমিটি।
সোমবার কলকাতা প্রেস ক্লাবে ওই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক ও স্মারক তুলে দেন দীনেশ চন্দ্র সেন স্মৃতি কমিটির সম্পাদক দেবকন্যা সেন।
উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সেক্রেটারি মোফাখ্খারুল ইকবাল, ফার্স্ট সেক্রেটারি মিঞা মহম্মদ মইনুল কবির ও অন্যরা।










