হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল থেকে বেশকিছু সময় দূরে থাকার পর মাঠে ফিরলেও পার্কেন স্টেডিয়ামে নামেননি ডেনমার্ক তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রথমবারের মতো ফিরছেন পার্কেনে, আর সেইসাথে ডেনিশদের নেতৃত্বের দায়িত্ব থাকছে তার উপরই।
সার্বিয়ার বিপক্ষে আজ রাতে প্রীতি ম্যাচে এরিকসেনের নেতৃত্বে মাঠে নামবে ডেনমার্ক।
পার্কেনে এরিকসেনের ফিরে আসাকে রাঙাতে ডেনিশ অধিনায়ক ক্যাসপার স্মিচেলের থেকে আর্মব্যান্ড গ্রহণ করবে ৩০ বর্ষী ফুটবলার এমনটি নিশ্চিত করেছেন ডেনিশ কোচ ক্যাসপার হুলমান্ড।
সবশেষ ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে হার্ট অ্যাটাকের শিকার হয়ে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। এসময় প্রায় পাঁচ মিনিটের মতো শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল তার।
এরপর হৃদযন্ত্রে কৃত্তিম ডিভাইস লাগানোর পর প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের হয়ে মাঠে ফেরেন এরিকসেন। এর পর ডেনিশদের হয়ে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই গোল করে নিজের ফিরে আসা রাঙান এরিকসেন।
‘এটি অবশ্যই বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে কারণ সুস্থ হওয়ার পর আমি পার্কেনে যাইনি। পার্কেনে ফিরে আসতে ও মাঠে নামার অপেক্ষা করছি।’








