সম্প্রতি সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ায় সচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে যশোরের শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক। ডেঙ্গুর হাত থেকে যশোরের অসহায় মানুষকে রক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
মঙ্গলবার দুপুরে যশোর রেল রোডে নিজস্ব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সদস্য সচিব ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু মশারী তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নিয়াজ মাহমুদ শাহিন, তৌফিকুল ইসলাম তিব্বত, সুমন পাটোয়ারী, রাজা সরকার, কৌশিক সেন, সঞ্জয় অধিকারী ও নয়ন অধিকারী।
যশোরে করোনা সংক্রমনের শুরু থেকেই অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে শেখ ফজলুল হক মণি-আারজু মণি ব্যাংক। অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার সামগ্রী বিতরণ করে আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক।










