স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ৩৮৪৭ জন ডেঙ্গু রোগী, স্বাস্থ্য বিভাগে ঈদের ছুটি বাতিল

এ পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় ৩৮৪৭ জন ডেঙ্গু রোগী, স্বাস্থ্য বিভাগে ঈদের ছুটি বাতিল

মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসক স্বল্পতার জন্য যেসব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন, তাদেরকে ট্রেনিং বাদ দিয়ে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রয়েছে মানসম্মত ওষুধ ব্যবহারের নির্দেশনা।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩,৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ১৩,৬৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলো।

এর মধ্যে ৯,৭৪০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখনো ভর্তি আছে ৩৮৪৭ জন।

সরকারের হিসেবে এখন পর্যন্ত মারা গেছে ৮ জন।

বিষয়:ডেঙ্গু প্রতিরোধ স্বাস্থ্য বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…