চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, বগুড়া
A A

ভয়াবহ ডেঙ্গু মশা নিধনে বগুড়া পুলিশ প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গুমুক্ত করতে গঠন করা হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ হেল্প ডেস্ক’। প্রতিদিন স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে চালানো হচ্ছে সচেতনতামূলক কাযক্রম।

এর মধ্যে রয়েছে নিয়মিত লিফলেট বিতরণ, গণমাধ্যমে সচেতনতামূলক বক্তব্য প্রচার, সামাজিক মাধ্যমে সচেতনতামূলক স্ট্যাটাসসহ নানা উদ্যোগ।

 

তারই ধারাবাহিকতায় বগুড়া পুলিশ প্রশাসন গ্রহণ করেছে আরেকটি উদ্যোগ। প্রায় ৫০টি ফগার মেশিন নিয়ে একযোগে ডেঙ্গু নিধন কর্মসূচি চালাচ্ছে।

শুক্রবার নগরীর প্রাণকেন্দ্র সাতমাথা থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া।

এ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, আমরা এডিস মশা নিধন অভিযান শুরু করেছি। ৪৫টি মেশিন দিয়ে আমরা প্রথমে সদর উপজেলায় অভিযান পরিচালনা করবো। এরপর তিনটা করে উপজেলায় এই মেশিনগুলো ভাগ করে প্রতিদিন এডিস মশা নিধন পরিচালিত হবে।

Reneta

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে আলী আশরাফ ভুঁইয়া বলেন, ‘জনগণের প্রতি অনুরোধ, সবাই ডেঙ্গু মশা নিধনে এগিয়ে আসুন। প্রত্যেকের বাড়ি, বাড়ির আঙ্গিনা, ফুলের টপ শুকনা রাখুন। খেয়াল রাখবেন যেন পানি জমতে না পারে। যেন এডিস মশা বাড়তে না পারে। আমরা সবার শতভাগ সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের ডেঙ্গু দমন সংক্রান্ত একটি হেল্প ডেস্ক আছে। যদি কেউ মনে করেন যে, তার এলাকায় মশার উপদ্রব বাড়ছে, অথবা ঠিক মতো মশা নিধন অভিযান পরিচালিত হয়নি, তখন আমাদের হেল্প ডেস্ককে অবহিত করলে আমরা ওই এলাকায় আবার মেশিন পাঠিয়ে দিব। যতোদিন পর্যন্ত  মশার উপদ্রব শেষ না হচ্ছে, আমরা অভিযান চালাবো।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT