চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুর বলি আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৭:৩০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী উখেংনু রাখাইনের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৪৮তম আবর্তন (প্রথম বর্ষ) ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।

শনিবার বিকাল ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার সহপাঠীরা জানান, হলে থাকা অবস্থায় সম্প্রতি উখেংনু জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিন্তু এক পর্যায়ে সে কক্সবাজারে নিজেদের বাড়িতে চলে যান। তবে সপ্তাহখানেকের মধ্যেও জ্বর না কমায় শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

জাবি প্রক্টর ফিরোজ আল হাসান শনিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। হল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি সে ক্যাম্পাসে থাকার সময়েই জ্বরে আক্রান্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় সে কক্সবাজারে গ্রামের বাড়িতে চলে যায়।

‘‘এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি। আমরা জেনেছি, সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।’’

উখেংনু’ বাবার নাম মংবা অং মংবা। তিনি কক্সবাজার জেলা পরিষদের একজন কর্মকর্তা। উখেংনু বাবা-মায়ের একমাত্র কন্যা৷

এর আগে গতকাল শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর।

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু জ্বর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাগরিকত্বের নিশ্চয়তা দিলে মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা

পরবর্তী

‘নারীর সেবামূলক কাজ মূল্যায়নের পদ্ধতি থাকলে ব্যবহার করবে সরকার’

পরবর্তী

‘নারীর সেবামূলক কাজ মূল্যায়নের পদ্ধতি থাকলে ব্যবহার করবে সরকার’

জিতেছি ১৯ জন, কিন্তু হারিনি কেউ: খসরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT