ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন।
তাদের মধ্যে ঢাকাতেই ১২২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার ৪ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৭৫৮ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন১৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৪ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩৫ জন।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ২৭৭ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৫৪ জন। মারা গেছেন ৯৫ জন।







