চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেকে এনে নঁতকে বিধ্বস্ত করল পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
পিএসজি ফুটবল দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ ওয়ানে নঁতকে ৪-১ গোলে উড়িয়ে চলতি মৌসুমে অপরাজিত থাকার তালিকাটা আরও লম্বা করেছে পিএসজি। এডিনসন কাভানির জোড়া গোলের সঙ্গে স্বাগতিকদের বড় জয়ে অন্য গোল দুটি অ্যাঙ্গেল ডি মারিয়া ও হাভিয়ের পাস্তোরের।

শনিবার নঁত ছিল পিএসজির আমন্ত্রিত অতিথি। ঘরের মাঠে ডেকে অবশ্য আতিথ্যে কমতি রাখল না ফরাসী জায়ান্টরা! খাওয়াল চার গোল! অথচ এই নঁতই চলতি ফ্রেঞ্চ লিগে এখন পর্যন্ত সর্বনিম্ন গোল খাওয়াদের তালিকায় তিনে অবস্থান করছে। তবে পিএসজি খেলেছে চেনা ঢংয়েই।

উনাই এমেরির শিষ্যরা প্রথমার্ধেই দুবার প্রতিপক্ষের জাল খুঁজে নেয়। ম্যাচের ৩৮ মিনিটে পাস্তোরের বাড়ানো বল বক্সে পেয়ে যান কাভানি, জোরাল শটে অতিথিদের জালে জড়াতে ভুল হয়নি উরুগুয়ে তারকার।

পরের গোলটি ডি মারিয়ার। আর্জেন্টাইন তারকার কোনাকুনি শট আরামসে জালে ঢুকে পড়ে।

মধ্যবিরতির পরপরই একটি গোল ফিরিয়ে দিয়ে অবশ্য ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেছিল নঁত। ৬০ মিনিটে গোলটি আসে প্রিজুসি নাকৌলমার থেকে।

কিন্তু ৬৫ মিনিটে আরেকবার অতিথিদের জাল খুঁজে নিয়ে বিপদের রেশ দূরে ঠেলে দেন পাস্তোরে। ম্যাচের প্রথম গোলের আর্জেন্টাইন নায়ক জোরাল শটে গোলরক্ষকে পরাস্ত করেন।

আর ৭৯ মিনিটে কাভানি নিজের দ্বিতীয় গোলটি করে স্বাগতিকদের হাসি চওড়া করেন। চলতি লিগে এটি তার ১৫তম গোল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেলসি, লিভারপুলের বড় জয়, সহজে পার সিটি

পরবর্তী

৪৭ কোটি টাকা ব্যয়ে সন্দ্বীপে নতুন জেটি

পরবর্তী
৪৭ কোটি টাকা ব্যায়ে সন্দ্বীপে নতুন জেটির কাজ উদ্বোধন

৪৭ কোটি টাকা ব্যয়ে সন্দ্বীপে নতুন জেটি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে এবার শিশুদের স্মার্টওয়াচ নিষিদ্ধ

সর্বশেষ

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT