ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ড. সাদেকা হালিমের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মোঃ শফিউল আলম ভূঁইয়া এই রিট করেন। তিনি এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত ডিন হিসেবে সাদেকা হালিমকে নিয়োগ দেয়া হয়।






