চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি মারিয়া-মার্টিনেজের গোলে জিতল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ২৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

করোনা থেকে সেরে উঠে পিএসজির হয়ে নামলেও শারীরিক ধকল এড়াতে জাতীয় দলের হয়ে মাঠে নেই লিওনেল মেসি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ডাগ আউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। এতকিছুর পরেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষ চিলির বিপক্ষে তাদের মাঠে ঠিকই জয় পেয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিল এবং ইকুয়েডরের ম্যাচে মোট ৩২টি ফাউল হয়েছিল, সেই সংখ্যাটিকেও ছাড়িয়ে গেল আর্জেন্টিনা ও চিলির ম্যাচ। ঘটনাবহুল এই ম্যাচে ৩৬ ফাউল ও নয় হলুদ কার্ডের মধ্যে একটিও লাল কার্ড দেখা যায়নি, সেটাই বা কম কী!

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে চিলির মাঠে হওয়া ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়া ও লৌতারো মার্টিনেজের লক্ষ্যভেদে চিলিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে লাতিন অঞ্চলের বাছাই উতরে বিশ্বকাপের টিকেট কেটে ফেলা আলবিসেলেস্তেরা।

ম্যাচের নবম মিনিটে রদ্রিগো ডি পলের পাসে বল নিয়ে ডি বক্সের ১০ মিটার বাইরে ঠেকে বাঁ পায়ের দুরন্ত শটে ডি মারিয়া গোল করে সফরকারীদের এগিয়ে দেন।

লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ২০ মিনিটের মাথায় মার্সেলিনো নুনেজের বাড়ানো বল পেয়ে দুরহ কোণ থেকে হেডে নিশানাভেদ করে সমতা টানেন বেন ব্রেন্টন ডিয়াজ।

১৪ মিনিট পর আবারো আকাশি-নীলদের লিড। ডি পলের শট চিলির গোলরক্ষক ক্লডিও ব্রাভো ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজে বাঁ পায়ের ছোঁয়ায় বল জালে জড়ান। এটিই হয়ে যায় জয়সূচক গোল।

Reneta

আরেক ম্যাচে লুইস সুয়ারেজের নিশানাভেদে প্যারাগুয়ের বিপক্ষে একমাত্র গোলে জিতেছে উরুগুয়ে।

১৪ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩২। উরুগুয়ে ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চিলি।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াবিশ্বকাপ বাছাইমার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT