বিনোদন

ডি ডে: এক ফ্রেমে ঋষি-ইরফান

ঋষি কাপুর ও ইরফান খান একসাথে গাড়িতে বসে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋষি কাপুর ও ইরফান খান গাড়ির ভিতরে হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার সকালে মারা যান ইরফান। ইরফান খানের মৃত্যুর চব্বিশ ঘণ্টার ব্যবধানে বলিউড হারায় ঋষি কাপুরকে। সিনেমার জগতে দুই নক্ষত্রের পতনের পর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডি ডে’ ছবির সেই দৃশ্যটি মনে করছেন নেটিজেনরা। যে দৃশ্যে একই গাড়িতে বসেছিলেন ঋষি কাপুর ও ইরফান খান। হাসি ছিল ইরফান খানের মুখে, আর ঋষি কাপুরের মুখ গম্ভীর।

‘ডি ডে’ সিনেমায় ইরফান ও ঋষি ছিলেন একে অপরের প্রতিপক্ষ। ছবিতে ডি-কোম্পানির প্রধান ইকবাল শেঠকে (ঋষি কাপুর) ধরার মিশনে নেমেছিলেন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংসের এজেন্ট ওয়ালি খান (ইরফান খান)।

‘ডি ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আদভানি। গল্পের লেখক ছিলেন রিতেশ শাহ এবং সুরেশ নায়ার। ২০১৩ সালে ডি ডে মুক্তি পায়। ৪.১ মিলিয়ন বাজেটের ‘ডি ডে’ সিনেমাটি বক্স অফিসে ৫.৮ মিলিয়ন আয় করে।

বিষয়:ইরফান খানঋষি কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…