ক্ষুদে সঙ্গীতশিল্পীদের প্রতিযোগীতামূলক রিয়েলিটি শো ‘ডিয়ন চকলেট চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন-৬’র’ সিলেট বিভাগের প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর। প্রতিযোগীদের ওই দিন সকাল নয়টায় সিলেট এয়ারপোর্ট রোড বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলে উপস্থিত থাকতে হবে।
এছাড়া প্রাথমিক অডিশন কবে, কোথায় হবে তা জানতে নিয়মিতভাবে চ্যানেল আই পর্দায় চোখ রাখতে হবে। এবং বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করা যাবে- ০১৭৯৮-৭৭৪৪০০ এই মোবাইল নম্বরে।
এবারের ক্ষুদের গানরাজে প্রধান বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও আধুনিক গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল।
আগামী মাস নভেম্বরের শেষ দিকে শুরু হবে ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন ৬’।








