চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বর মাস থেকে বিআরটিসি বাসে হাফ ভাড়া: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২১
বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর  থেকে সারাদেশে বিআরটিসি  বাসে শিক্ষার্থীরা  হাফ ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।   

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার  সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন: শেখ হাসিনার সরকার জনগণের সরকার, জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোন দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।

আগামী ১ ডিসেম্বর  থেকে শিক্ষার্থীরা  হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিক্ষার্থীগণ বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এই সুবিধা পাবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ সুবিধা প্রযোজ্য হবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শীঘ্রই এই  বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

ওবায়দুল কাদের আরও বলেন: বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের (কনসেশন) সুবিধা দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার বিআরটিএতে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকগন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরছাত্রশিক্ষার্থীসড়ক পরিবহন ও সেতুমন্ত্রীহাফ পাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জেনারেল মিনহাজুল আলম

এপ্রিল ৯, ২০২৬

পাইলট প্রকল্পে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

এপ্রিল ৯, ২০২৬

টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে ক্যাপসিকামের আবাদ

এপ্রিল ৯, ২০২৬

ইরানে যুদ্ধবিরতির নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

এপ্রিল ৯, ২০২৬

ইরানের আশপাশে সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT