তথ্যপ্রযুক্তি

নভেম্বরে তরঙ্গ নিলাম, ডিসেম্বরে দেশের মানুষ পাবে ফোরজি

4G মোবাইল ডিভাইস ও টাওয়ার দিয়ে সংযোগের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দুটি মোবাইল ডিভাইস দেখানো হয়েছে, একটি 4G সিম্বল সহ, যা দ্রুত ইন্টারনেট সংযোগের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেলিকমখাতে বহুল আলোচিত ফোরজি (চতুর্থ প্রজন্ম) ইন্টারনেট সেবার নিলাম নভেম্বরে এবং ডিসেম্বরে তা দেশের জনগণের মধ্যে পৌঁছে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী তারানা বলেন, ‘ফোরজি চালুর প্রযুক্তিগত কাজ নভেম্বর মাসের মধ্যে শেষ হবার পরে তরঙ্গ নিলাম হবে। আশা করছি ডিসেম্বরেই দেশের মানুষ ফোরজি সেবা পাবে।’

ফোরজি চালুর পরে সরকার ইন্টারনেটের দাম বাড়াতে চায় না বলেও জানান তিনি।

টেলিটককে বিশেষ সুবিধা না দিয়ে প্রতিযোগীতার মাধ্যমে তরঙ্গ বরাদ্দের বিষয়ে তিনি বলেন, ‘অপারেটরদের প্রতিযোগিতায় টিকে থাকতে। মানসম্পন্ন সেবার লক্ষ্যে ফোরজি চালু করতে পর্যাপ্ত তরঙ্গ কেনার ক্ষেত্রে আর অবহেলার কোনও সুযোগ নেই।’

ফোরজি নিলামের মাধ্যমে সরকারের কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে প্রতিমন্ত্রীর আশাবাদ।

এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদন পায় ফোরজি গাইডলাইন। গাইডলাইনে ফোরজির লাইসেন্স ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা। আর লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ৫ কোটি টাকা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…