চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে আসছে মাসুদ পথিকের ‘মায়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ০১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

তিন বছর ধরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘নেকাব্বরের মহাপ্রায়াণ’-এর জন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কবি মাসুদ পথিকের ‘মায়া- দ্য লস্ট মাদার’। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানালেন, আসছে ডিসেম্বরে তার দ্বিতীয় ছবির মুক্তির পরিকল্পনা করেছেন!

ছবি মুক্তির লক্ষ্যে প্রচার-প্রচারণা নিয়ে আপাতত ব্যস্ত আছেন মাসুদ পথিক। জানালেন, ‘মায়া’র একটি নমুনা পোস্টার আগেই দিয়েছিলাম। এবার আসছে ছবির টিজার। শনিবার ৩ টা ১ মিনিট ২১ সেকেন্ডে এই ছবির প্রথম টিজার প্রকাশ পাবে বলেও জানান তিনি।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাতীয়পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক।

ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নির্মাতা। জানালেন, এই সিনেমায় নতুন বাংলা, বাংলা মাকে পাবেন এটা আমার বিশ্বাস। তিনি বলেন, টিজারের পর আসছে ২০ নভেম্বর ‘মায়া’র ট্রেলার প্রকাশ পাবে। এরপর ধারাবাহিকভাবে সিনেমার গানগুলো প্রকাশ করা হবে সিনেমার নিজস্ব পেইজ থেকে।

ছবির মুক্তি নিয়ে নির্মাতার ভাষ্য: এই ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দিতে চাই। সে হিসেবেই আমাদের পরিকল্পনাগুলো এগিয়ে নিচ্ছি। তারিখ চূড়ান্ত না হলেও এটা নিশ্চিত যে, মায়া ডিসেম্বরের যেকোনো শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। সেটা একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঘোষণা করবো।

‘মায়া’ সিনেমাটিতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

Reneta

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন, ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা ও মমতাজের মতো শিল্পীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আসলাম সানীইমন চৌধুরীঐশীকুনালজ্যোতিকা জ্যোতিঝুনা চৌধুরীদেবাশীষ কায়সারনারগিস আক্তারপুজাপ্রাণ রায়বেলাল খানমমতাজমায়ামাসুদ পথিকলিড বিনোদনলীনা ফেরদৌসীসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT