চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিসেম্বরের মধ্যেই মুক্ত হবেন খালেদা জিয়া, ২০২০ সালে প্রধানমন্ত্রী’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৩৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
- লিড নিউজ, রাজনীতি
A A
খালেদা জিয়া

ফাইল ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই নিঃশর্ত ভাবে মুক্ত হবেন বেগম খালেদা জিয়া। আর ২০২০ সালের নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হবেন তিনি।

রোববার বিকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুলু বলেন, বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দেয়ার জন্যই বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

Banglabid

বিএনপির এই নেতা আরও বলেন, ফেনী হলো বেগম খালেদা জিয়ার জন্মভূমি। তিনি যদি আজ মুক্ত থাকতেন, ফেনীর নদীর পানি ভারতকে দেয়ার মতো এমন বুকের পাটা কারো ছিল না। খালেদা জিয়া কারাগারের বাইরে থাকলে শেখ হাসিনার সরকার ভারতের সাথে একের পর এক বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি করতে পারতো না।

তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগ হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও তাদের কোন সাজা হয় না। অথচ দেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার একটি মিথ্যা মামলায় নির্জন কারাগারে বন্দি করে রেখেছে শেখ হাসিনা সরকার। যদিও দুই কোটি টাকা খরচও হয়নি এবং সেই টাকার সাথে বেগম খালেদা জিয়ার কোন সংশ্লিষ্টতাও নেই।

দেশবিরোধী চুক্তি বাতিল, শহীদ আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে।

Reneta

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, আলহাজ্ রফিকুল হুদা চৌধুরী, ইউসুফ বদরী, কক্সবাজার জেলা বিএনপি’র প্রচার সম্পাদক আকতার চৌধুরী, মুকতার আহমদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

পরবর্তী

ইকুয়েডরের জালে ‘তরুণ’ আর্জেন্টিনার আধা ডজন গোল

পরবর্তী

ইকুয়েডরের জালে ‘তরুণ’ আর্জেন্টিনার আধা ডজন গোল

আদালতের আদেশে কখনো আশা কখনো হতাশা

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT