চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসিসি মার্কেটে আগুন নাশকতামূলক নয়: মেয়র আনিসুল হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনায় মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, তাদেরকে উচ্ছেদ করার জন্য নাশকতামূলকভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে তাদের এ অভিযোগ নাকচ করেছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক।

ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র বলেন, এটি কোনো নাশকতামূলক অগ্নিকাণ্ড নয়। ডিসিসি মার্কেট উচ্ছেদ করার কোনো পরিকল্পনা ছিল না। তিনি বলেন, “এর মধ্যে যদি কোনো নাশকতা থাকে, তবে আমাদের পুলিশের ডিজি সাহেব এখানে আছেন, উনি ভালো বলতে পারবেন। তবে মেয়র হিসেবে আমার মনে হয়, এখানে কোনো নাশকতা না থাকার সম্ভাবনা ৯৯ শতাংশ।”

গুলশান ডিসিসি মার্কেট আগের চেয়ে এখন অনেক শৃঙ্খলায় এসেছে বলে মন্তব্য করেন মেয়র: “একটা সময় ছিল যখন বাইরে মালামাল রাখার কারণে হাঁটাও যেত না। আসবাব বিক্রি হতো লবিতে। গত এক বছর ধরে মার্কেটের মালিক ভাইবোনেরা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে মার্কেট পরিচালনা করছেন।”

আগুনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সাংবাদিকদের নিশ্চিত করেন আনিসুল হক।

এছাড়াও দোকান মালিক ও ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে কথা বলে মেয়র দোকান মালিকদের অনুরোধ করেছেন যেন তারা মার্কেট থেকে মালপত্র সরিয়ে নেন।

আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেও আগুন লেগে থাকতে পারে। আশপাশের ভবনে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনগুলশান ডিসিসি মার্কেট
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT