চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্স নিয়ে রেহানের অভিযোগ, মুখ খুলেছেন হাবিব ওয়াহিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৭
বিনোদন
A A
বিয়ের পর হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরী

বিয়ের পর হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরী

‘পিয়া বিপাশা আমাকে হার্ট করেছিলে। দেখো, বছর হয়নি, দুইবার তোমার নাম আসলো তোমার নষ্ট কুকর্ম নিয়ে। এখন তানজিন তিশা তোমার পালা। আসবে ভেরি সুন।’ ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন রেহান চৌধুরী, জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের প্রাক্তণ স্ত্রী। এ বছর ১৯ জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

কেন এই বিবাহ বিচ্ছেদ? তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়। কিন্তু তখন হাবিব কিংবা রেহান, কেউই মুখ খুলতে চাননি। এবার রেহান চৌধুরীর স্ট্যাটাস থেকে বিবাহ বিচ্ছেদের একটা কারণ অন্তত পাওয়া গেল।

সংবাদ মাধ্যমের কাছে রেহান আরও অভিযোগ করেন, ‘ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তানজিন তিশার যোগাযোগ। হাবিবের গানের মডেল ছিল তিশা। তার পক্ষ নিয়ে হাবিব আমার সঙ্গে অনেক ঝগড়া করেছে। বলতে লজ্জা নেই, তারা লিভ টুগেদার করত। কেউ কেউ তো এটাও বলছে, তারা নাকি বিয়ে করেছে।’

হাবিব ওয়াহিদ এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। গতকাল শনিবার রাতে তিনি ফেসবুকে লিখেছেন, ‘তানজিন তিশার কারণে আমার সাথে রেহানের ডিভোর্স হয়, কথাটি ঠিক নয়। কারণ এক হাতে তালি বাজে না। তানজিন তিশার সঙ্গে আমার কী সম্পর্ক, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।’

তিনি আরও লিখেছেন, ‘ডিভোর্সের কয়েক মাস পর এসব কথা কেন রেহান বললো, এটা আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। কারণ যা–ই হোক না কেন, আমি তো জোর করে ডিভোর্স দিতে বলিনি তাকে। যা হয়েছে, সমঝোতার মাধ্যমেই হয়েছে। তাহলে এখন এত কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারও কোনো লাভ দেখি না।’

হাবিব ওয়াহিদের গানের মডেল হন তানজিন তিশা
হাবিব ওয়াহিদের গানের মডেল তানজিন তিশা

এদিকে রেহানের সঙ্গে ডিভোর্সের পর গত জানুয়ারি মাসে হাবিব বলেছিলেন, ‘দুজন মানুষের সম্পর্কে টানাপোড়েনের ঘটনা নতুন কিছু নয়। আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। গত পাঁচ বছর আমরা একসঙ্গে ছিলাম। একটা সময় এসে আস্তে আস্তে বুঝতে পারি, দুজনের লাইফস্টাইল ভিন্ন। একপর্যায়ে আমরা দুজনই উপলব্ধি করি, আলাদা হয়ে যাওয়াটাই শান্তিপূর্ণ জীবনের জন্য উত্তম সমাধান। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক।’

Reneta

তখন তিনি আরও বলেছিলেন, ‘এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। বিষয়টি আমার আর রেহানের মধ্যেই থাকুক। দেখুন, দুজন মানুষের মধ্যে কিছু কিছু বিষয়ে ভালো লাগা, ভালোবাসা কাজ করে। আবার কিছু বিষয়ের সমাধান হয় না। তেমন কিছুই আমাদের মধ্যে হয়েছে। এ কারণে আলাদা হয়ে গেছি। তবে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে, তার মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমি চাইব, সব সময় আমার আর রেহানের মধ্যে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।’

তবে রেহান চৌধুরীর অভিযোগের ব্যাপারে ছোট পর্দার তারকা তানজিন তিশার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১১ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন হাবিব ওয়াহিদ। আর তাদের বিয়েটা হয়েছিল হাবিবের মা রোখসানা ওয়াহিদের পছন্দে। ২০১২ সালের ২৪ ডিসেম্বর ছেলের বাবা হন হাবিব। তাদের ছেলের নাম আলিম।

সিডনিতে বাবা ফেরদৌস ওয়াহিদ ও হাবিব
সিডনিতে বাবা ফেরদৌস ওয়াহিদ ও হাবিব। গতকাল শনিবার সন্ধ্যায় সিডনির মারানা অডিটোরিয়ামে ‘হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ’ কনসার্টে গান গেয়েছেন তারা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশাহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT