চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পর কথিত গোলাগুলিতে যুবক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
জনপদ, যশোর
A A

যশোর শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় বন্দুকযুদ্ধে বিল্লু পারভেজ নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশের দাবি, দুই গ্রুপের সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছে। তবে নিহত যুবকের মামা মুকুল হোসেন বলছেন, বুধবার রাতে খুলনার বাসা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছিল।

নিহত বিল্লু পারভেজ শংকরপুর জোমাদ্দারপাড়ার আব্দুর রশিদের ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় গোলাগুলি চলছে। এসময় তিনি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান।

‘পুলিশ পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর সেখান থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

এছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মামালার প্রস্তুতি চলছে।

Reneta

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিহতের লাশ সনাক্ত করেন তার মামা মুকুল হোসেন।

তিনি জানান, বুধবার রাতে খুলনার ভাড়া বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে পারভেজকে তুলে নিয়ে যায়। তবে পুলিশ তাকে আটকের কথা স্বীকার করছিল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধযশোরযুবক নিহতলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিহত

পরবর্তী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় সিক্ত আইয়ুব বাচ্চু

পরবর্তী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় সিক্ত আইয়ুব বাচ্চু

জাতীয় উদ্ভিদ উদ্যান কতোটা সমৃদ্ধ?

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT