চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক: র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A
র‌্যাবের কাছে গ্রেফতার ভুয়া ডিবি’র সদস্যরা

র‌্যাবের কাছে গ্রেফতার ভুয়া ডিবি’র সদস্যরা

রাজধানীসহ বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পরিচয় দিয়ে বড় বড় ব্যবসায়ীকে অপহরণ করত একটি চক্র। রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ, ছিনতাই এমনকি অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো তারা। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে অভিযান চালিয়ে এমনই একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন: ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যক্তি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, বড় দোকানের মালিকদের টার্গেট করতো তারা। টার্গেট করা ব্যক্তিদের গাড়িতে অবৈধ মালামাল আছে বলে তল্লাশির নামে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যেত। পরবর্তীতে চক্রটি ভিকটিমদের টাকা-পয়সা কেড়ে নিয়ে নির্জন স্থানে গাড়ি থেকে ফেলে পালিয়ে যেত। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন: জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক ব্যক্তির নিকট হতে ব্যাংক থেকে উত্তোলন করা টাকা লুট করার জন্য ওই এলাকায় গাড়ীতে অবস্থান করছিল। তখন অভিযান চালিয়ে ভুয়া ডিবি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-২।

তারা হলেন- আলাউদ্দিন আলী (৩৫), নয়ন মোল্লা (২৮), খোকন ঢালী (৩০), আলতাফ হোসেন (৩৮) ও কাউছার মণ্ডল (২৫)।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ৩টি ডিবি ব্যবহৃত জ্যাকেট, একটি ওয়াকিটকি সেট ও একটি গাড়ি উদ্ধার করেছে র‌্যাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণডিবি পুলিশর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT