কদিন আগেই গুজব রটেছিল যে বিচ্ছেদ হয়ে গেছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকন জুটির। কিন্তু এবার সব গুজব উড়িয়ে দিলেন তারা নিজেরাই। শুক্রবার গভীর রাতে ম্যাচিং পোশাক পরে ডিনার ডেট এ গিয়ে ভক্তদের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন রণবীর ও দীপিকা।
একটি সূত্র জানায় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁতে দুজনে দারুণ উপভোগ করেছেন নিজেদের সঙ্গ। তারা পছন্দের খাবার খেয়েছেন। এমন কি দুজনে নাকি ড্যান্স ফ্লোরও মাতিয়েছেন নেচে গেয়ে। এসময় নাকি কিছুক্ষণের জন্য তাদেরকে সঙ্গ দিয়েছেন দীপিকার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার যুবরাজ সিং। রেস্তোরাঁ থেকে বের হয়ে রণবীর সিং নাকি দীপিকাকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। এরপর রণবীর তার এক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁ ত্যাগ করেন।
রণবীর এবং দীপিকা দুজনেই এখন ব্যস্ত আছেন তাদের পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়ে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই ছবিতে আরও আছেন শহীদ কাপুর।







