চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন: ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষার উন্নয়নে বিশ্বে অনুকরণীয়। সম্ভাবনাময় বিশাল তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

আজ সোমবার ঢাকায় অনলাইনে গ্রামীণ ফোন আয়োজিত ‘জিপি এক্সপ্লোরারস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান বক্তৃতা করেন।

জিপি এক্সপ্রোলারারস কর্মসূচি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একটি অসামান্য কাজ উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘গ্রামীণ ফোনের ইন-হাউস স্কিল একাডেমি থেকে গ্র্যাজুয়েশন অর্জনকারী শিক্ষার্থীরা যেভাবে নিজেদের তৈরি করতে পেরেছে তা জীবনের বড় ভিত্তি হিসেবে কাজ করবে। এই প্রশিক্ষণ প্রচলিত ধারা থেকে ব্যতিক্রমী ধারায় যাওয়ার সুযোগ করে দিয়েছে’।

তিনি বলেন, কোভিডকালে নিরবিচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবার পাশাপাশি  আমাদের নির্দেশনা বাস্তবায়নে  থ্রি-জি নেটওয়ার্ক থেকে ৪-জি নেটওয়ার্ক দেশব্যাপী সম্প্রসারণে গ্রামীণফোনসহ মোবাইল অপারেটরদের ভূমিকা অত্যন্ত সময়োপযোগী।

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন চিন্তা-ভাবনার ফসল ডিজিটাল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ প্রতিটি ক্ষেত্রে অনন্য উচ্চতায় উপনীত হয়েছে। জিপি এক্সপ্লোরারস প্রোগ্রামটি  শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিকাশে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্যসমাজ প্রতিষ্ঠায় সরকারের এজেন্ডারই প্রতিচ্ছবি।

জিপি এক্সপ্লোরারস একটি বিশেষ ডিজিটাল স্কিলস একাডেমি, যার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও প্রয়োজনীয় দক্ষতার মধ্যে ব্যবধান দূর করে সফট ও ডিজিটাল দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে আপস্কিল ও দক্ষ করে তোলা।

Reneta

জিপি একপ্লোরারসের এবারের আয়োজনে ৬৪টি বিশ্ববিদ্যালয়ের ১৬শ’র বেশি শিক্ষার্থী আবেদন করেন, যার মধ্যে ৩৫৭ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়।  ২০ সপ্তাহব্যাপী এ আপস্কিলিং প্রোগ্রামে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সাথে তাদের যোগাযোগ দক্ষতা, উদ্যোক্তা মানসিকতা এবং ডিজিটাল দক্ষতার ওপর আলোকপাত করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল যুগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT