চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়ন’ ক্ষেত্রে অবদান রাখায় সাধারণ-ব্যক্তিগত-বেসরকারি ক্যাটেগরিতে এ পুরস্কার পায় ‘শাইখ সিরাজ ডিজিটাল’ উদ্যোগ।

কৃষি সম্প্রসারণের এমন সফল ডিজিটাল উদ্যোগ পৃথিবীতে বিরল। ডিজিটাল মাধ্যমে প্রচারের সুবাদে পৃথিবীর দেশে দেশে অবস্থানকারী প্রবাসী বাঙালিরা কৃষিতে মনোনিবেশ করেছেন। ছাদকৃষি অনুষ্ঠান দেখে প্রবাসীরা তাদের বাড়ির আঙিনায় মৌসুমী ফল-ফসল উৎপাদন করছেন। অন্যান্য জাতি গোষ্ঠিও বাঙালিদের দেখাদেখি কৃষিতে মনোনিবেশ করছেন। সামগ্রিক বিচারে এই সাফল্য বাংলাদেশের।

শাইখ সিরাজ ছাড়াও গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে।

ডিজিটাল বাংলাদেশ দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তারা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তি ও জ্ঞানভিক্তিক সমাজ গড়ার পথে অনেক দূর এগিয়ে গেছে দেশ।

Reneta

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৫ সালে ডিভাইস উৎপাদন ও রপ্তানিতে সকল খাত ছাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন।

শাইখ সিরাজ বলেন: ইউটিউবে ৪৩ কোটি ঘণ্টার ওপর ভিউ, ফেসবুকে ৮২ লাখের মতো ফলোয়ার। এগুলো শুধু সংখ্যা নয়। আমার কাছে মানুষ যে উন্নয়নমূলক পজেটিভ ভিডিও দেখতে পছন্দ করে এবং বাংলার গ্রামীণ জীবন সম্পর্কে জানতে উদগ্রীব, তারই সাক্ষ্য বহন করে এই পরিসংখ্যান। চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সেভাবেই আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সাজাবো বলে বিশ্বাস করি।

তিনি বলেন: আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ তথ্য প্রযুক্তি বিভাগের সবাইকে। যারা এই পুরস্কার বাছাই প্রক্রিয়ায় থেকে নিরলস পরিশ্রম করেছেন এবং যারা আজ বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কারে ভূষিত হলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি প্রাপ্তিতে আমি এবং ‘শাইখ সিরাজ ডিজিটাল টিম’ দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি। এই উদ্দীপনা ও উৎসাহ আমাকে আরো বিভিন্নমুখী ও ভিন্নধর্মী ডিজিটাল কর্মকাণ্ডে তৎপর করে তুলবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT