চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেস কাউন্সিলের সংযুক্তি চান সাংবাদিকরা

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৩:১৮ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাশ হওয়ার আগে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের অধীনে গঠিত সেলের সম্মতি নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এজন্য ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে ১০ দফা সুপারিশ ও এ সংক্রান্ত আইন প্রয়োগের ক্ষেত্রে প্রেস কাউন্সিলকে যুক্ত করার সুনির্দিষ্ট একটি প্রস্তাব আইন মন্ত্রনালয়ে জমা দিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবন্দ।

দুপুরে বিএফইউজে নেতৃবৃন্দ সচিবালয়ে আইন মন্ত্রীর সঙ্গে দেখা করে এ প্রস্তাবনা দেন।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন: প্রস্তাবনায় বলা হয়েছে, প্রেস কাউন্সিলের অধীনে একটি সেল থাকবে। সেই সেলের অনুমতি ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা যাবে না।

প্রস্তাবগুলো নিয়ে সংশোধীয় কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বস্ত করেন আইনমন্ত্রী। বিএফইউজের প্রস্তাবনা যৌক্তিক বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন: এডিটর কাউন্সিল ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রস্তাবনা ও সরকারের চিন্তা ভাবনা মিলিয়েই সিদ্ধান্ত নেয়া হবে।

Reneta

এবছর ২৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। নতুন আইনের ১৭ থেকে ৩৮ ধারায় বিভিন্ন অপরাধ ও শাস্তির বিষয় উল্লেখ করা হয়েছে।

৫৭ ধারার ভুক্তভোগী ও সরকারি পর্যায়ের অনিয়ম-দুর্নীতি জনগণের নজরে আনা সাংবাদিকদের মতে নতুন আইনের ৩২ ধারা গুপ্তচরবৃত্তি রোধে করা হলেও ৫৭ ধারার মতো এই ধারাটি সাংবাদিকদের সত্য প্রকাশে বাধার দেয়াল হবে বলে মনে করছেন সাংবাদিকরা।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ৩২ ধারায় বলা হয়েছে: যদি কোনও ব্যক্তি বে-আইনি প্রবেশের মাধ্যমে কোনও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ কোনও সংস্থার কোনও ধরনের অতি গোপনীয় বা গোপনীয় তথ্য-উপাত্ত, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনও ইলেক্ট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা করতে সহায়তা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ।
আর এই অপরাধের শাস্তি হতে পারে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩২ ধারাডিজিটাল নিরাপত্তা আইনডিজিটাল সিকিউরিটি অ্যাক্টলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গণভোট ৬০.২৬ শতাংশ, জিতেছে ‘হ্যাঁ’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT