চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিন সম্পাদকের আগাম জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ন ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে বুধবার উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

সেই সাথে হাইকোর্ট এ মামলায় মতিউর রহমান চৌধুরীকে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলেছেন। তবে তাকে কোন ধরনের হয়রানী না করতে বলেছেন হাইকোর্ট।

আজ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গ্রেপ্তারের পর “পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম” শিরনামে একটি সংবাদ প্রকাশ করে মানবজমিন।

সে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার’ অভিযোগে গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

Reneta

ওই মামলায় মতিউর রহমানের পাশাপাশি মানবজমিনের প্রতিবেদক আল আমীনসহ ৩২ জনকে আসামি করা হয়। এই ৩২ আসামির একজন দৈনিক পক্ষকাল পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম মামলাটি হওয়ার একদিন পর নিখোঁজ হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনপাপিয়ামানবজমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT