চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন ‘বনসাই’

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৭:৪৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘বনসাই। তরুণদের রাগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য তাদের বিভিন্ন সমস্যার কথা শুনতে ‘অনুবট’ নামের একটি স্বয়ংক্রিয় অনলাইন মেসেঞ্জারের অ্যাপ্লিকেশনের ধারণা দিয়ে বিজয়ী হয়েছে দলটি।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ‘জাগরণ’। দলটি দেখিয়েছে প্রযুক্তি ব্যবহার করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উপায়। এছাড়া গ্রামের নারীদের ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণের ধারণা দিয়ে দ্বিতীয় রানা আপ হয়েছে টিম ‘সেই তারা’।

গতকাল সোমবার আয়োজনের সমাপনি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরস্কার হিসেবে এ তিনটি দল পেয়েছে যথাক্রমে ২৫০০ ডলার, ১৫০০ ডলার এবং এক হাজার ডলার। এছাড়া রাজধানীর কারওয়ান বাজারে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে কো-ওয়ার্কিং স্পেসও দেওয়া হবে বিজয়ী তিনটি দলকে।

এ বছর মোট ৩০ জন প্রতিযোগী এ চ্যালেঞ্জে অংশ নেয় যাদের মোট ৬টি দলে ভাগ করে একত্রে কাজ করতে দেওয়া হয়েছিল। একটানা তিনদিন বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ শেষে প্রতিটি দল একটি করে আইডিয়া চূড়ান্ত করে।

ইউএনডিপি’র আয়োজনে এই প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিল আইসিটি ডিভিশন, ফেসবুক ও মাইক্রোসফট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যানজটের ঢাকায় উবারের এক বছর

পরবর্তী

হাওয়া ভবনসহ আট স্থানে পরিকল্পনা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলার

পরবর্তী

হাওয়া ভবনসহ আট স্থানে পরিকল্পনা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলার

মোহামেডানের কোচের চিন্তিত ও মনোযোগী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচকে পারিশ্রমিক না দেয়ায় ফিফার শাস্তির মুখে মোহামেডান

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT