চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিজিটাল ওয়ার্ল্ড’-এর এবারের আয়োজনে যা থাকছে

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
৯:২৬ পূর্বাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল ওয়ার্ল্ড

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তথ্য প্রযুক্তি খাতে দেশের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড। এবার বসছে এর পঞ্চম আসর। চার দিনব্যাপী এ আয়োজন চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

অন্যান্যবারের মতো এবারও ডিজিটাল ওয়ার্ল্ডে থাকবে নানা চমক। বিভিন্ন সেমিনার, শোকেসিং এবং নিয়মিত প্রদর্শনী তো থাকবেই। চার দিনের এ আয়োজনের বিস্তারিত পাঠকদের জন্য তুলে ধরা হলো:

অন্যতম চমক হিসেবে থাকবে ‘সোফিয়া’
বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়েছে হ্যানসন রোবোটিক্সের তৈরি সোফিয়া। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে অন্যতম চমক হিসেবে থাকবে সে। ইতোমধ্যেই এ আয়োজনে অংশ নেওয়ার ব্যাপারে অধীর আগ্রহের কথা জানিয়েছে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এই রোবট।

মূল প্রদর্শনীতে যা থাকছে
ডিজিটাল ওয়ার্ল্ডের এবারের আয়োজনে বিভিন্ন পণ্য, সেবা ও উদ্ভাবন নিয়ে হাজির হবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যাটাগরিভেদে প্রদর্শনীতে থাকবে আটটি জোন।

সফটওয়্যার শোকেসিং জোনে দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তৈরি বিভিন্ন সফটওয়্যার ও সেবার তথ্য তুলে ধরা হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান তাদের সেবা নাগরিকদের হাতের নাগালে পৌঁছে দিতে বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করছে। তাদের উদ্ভাবনী সেবা সংক্রান্ত সকল তথ্য মিলবে ই-গভর্নেন্স জোনে।

কেনাকাটা করার জন্য এখন অনেকেই বেছে নেন বিভিন্ন ই-কমার্স সাইট। শুধু পণ্য নয়, অনেক ই-কমার্স সাইট থেকে পাওয়া যাচ্ছে নিত্যদিনের নানা সেবা। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে অর্থনীতির বড় একটি অংশ দখল করে নেবে ই-কমার্স। আর এ জন্য ই-কমার্স সাইটগুলো কীভাবে সামনে এগোচ্ছে, কতটা উদ্ভাবনী উপায়ে তারা তাদের সেবা দিচ্ছে, এসব বিষয় জানা যাবে ই-কমার্স জোন থেকে।

Reneta

গেমারদের জন্যও থাকছে আলাদা একটি জোন। গেমিং হার্ডওয়্যার, কনসোল, দ্রুতগতির ইন্টারনেট সংবলিত এ জোনে গেমাররা নিবন্ধন সাপেক্ষে হারিয়ে যেতে পারবেন গেমিংয়ের ভুবনে।

নতুন উদ্যোক্তাদের জন্যও এখানে থাকবে আলাদা একটি জোন। উদ্যোক্তারা তাদের পণ্য বা সেবার প্রোটোটাইপ এখানে আগত দর্শনার্থীদের সামনে তুলে ধরতে পারবেন সহজেই। এছাড়া বিনিয়োগকারী ও নীতিনির্ধারক পর্যায়ের অনেকেই এখানে আসবেন। ফলে উদ্যোক্তারা খুব সহজেই তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে পারবেন এখান থেকেই।

মোবাইল অ্যাপ ও গেম নিয়ে কাজ করছে অনেক প্রতিষ্ঠান। এছাড়া ব্যক্তি উদ্যোগেও অনেক তরুণ এই খাতে কাজ করছে। মোবাইল ইনোভেশন জোনে তাদের তৈরি বিভিন্ন গেম ও অ্যাপ প্রদর্শন করা হবে।

বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্য ও সেবা সবার সামনে তুলে ধরার জন্য এবার থাকবে ‘মেড ইন বাংলাদেশ প্রডাক্ট শোকেস’ নামে আলাদা একটি জোন।

কনফারেন্স
চার দিনের এ আয়োজনে অনুষ্ঠিত হবে মোট তিনটি কনফারেন্স। ৬ ডিসেম্বর দুপুর ২.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত চলবে অ্যাপ ও গেমিং কনফারেন্স যেখানে আলোচনা করা হবে এই খাতের সম্ভাবনা ও ক্যারিয়ার সম্পর্কে। দ্বিতীয় দিন অর্থাৎ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন বিষয়ক একটি মিনিস্টারিয়াল কনফারেন্স। এছাড়া তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ডেভেলপার কনফারেন্স।

অন্যান্য সেশন
আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হবে মোট ৮টি সেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টেক টক উইথ সোফিয়া, উইমেন ইন ডিজিটাল ইকোনোমি, পেমেন্ট সার্ভিসেস: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস, গ্রো ইয়োর বিজনেস ইউজিং ফেসবুক/ক্লাউড সার্ভিসেস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স: লেভারেজিং ই-গভর্নেন্স উইথ চ্যাটবট।

দ্বিতীয় দিনের ১২টি সেশনের মধ্যে উল্লেখযোগ্য সেশনগুলো হলো- হাই স্কুল প্রোগ্রামার কনফারেন্স, মিট নাফিস বিন জাফর, স্টার্টআপ বাংলাদেশ, অপরচুনিটি ফর ইনভেস্টরস অ্যান্ড স্টার্টআপস, সাইবার সিকিউরিটি রিস্কস, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, এমপ্লয়মেন্ট অব পারসনস নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ ইন দ্য আইটি ইন্ডাস্ট্রি।

তৃতীয় দিনও থাকছে আউটসোর্সিং ও সাইবার নিরাপত্তা বিষয়ক একাধিক সেশন। এছাড়া অনুষ্ঠিত হবে চিলড্রেন্স ডিজিটাল ওয়ার্ল্ড, ৫ বিলিয়ন ডলার এক্সপোর্ট, ওয়ার্কশপ অন ব্লকচেইন শীর্ষক সেমিনার ও কর্মশালা।

মেলার সমাপনী দিনে অনুষ্ঠিত হবে আইটি ক্যারিয়ার ক্যাম্প। এছাড়া ডিজিটাল কারেন্সি ও ফিনটেক বিষয়ক একটি সেশনও থাকছে এদিন। আরও থাকছে ডিজিটাল মার্কেটিং বিষয়ক কর্মশালা এবং অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটি বিশেষ সেশন।

চারদিনের বিভিন্ন ইভেন্টের বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে।

দেশের বাইরে থেকে অংশ নিচ্ছেন যারা
তিন শতাধিক বক্তা চার দিনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। এর মধ্যে ত্রিশ জনের বেশি বিদেশি বক্তা থাকবেন। ফেসবুক থেকে অংশ নেবেন পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ ঠাকুরাল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খুশাগ্রা সাগর। এছাড়া থাকবেন দ্য ইন্দাস এন্ট্রারপ্রেনিয়ার (টাই) মিডওয়েস্টের সহ-প্রতিষ্ঠাতা নবনীত এস, প্রেসিডেন্ট বালা পালামাদাই, টাই হংকং’র পরিচালক ইমানুয়েল ব্রেইটার, টাই সিঙ্গাপুরের চেয়ারম্যান পুনিত পুশকারনা, টাই পুনে’র প্রেসিডেন্ট কিরণ দেশপাণ্ডে, টাই টম্পাবে অ্যাঞ্জেল ফান্ডের ম্যানেজিং মেম্বার কুণাল জৈন, টাই জার্মানির চেয়ারম্যান এক্সেল এঞ্জেলি, টাই দিল্লির চেয়ারম্যান এমিরেটাস সৌরভ শ্রীভাস্তুব।

আরও অংশ নেবেন জেএন ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক জেফরি নাহ, ড্রিম ইন পকেটের সিওও শিন সাটাকে, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি স্পেশালিষ্ট শিল্পী ঝাঁ এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়েন্ডি জো ওয়ারনার।

প্রদর্শনীতে প্রবেশের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইট থেকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিটি ডিভিশনডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT