চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটালাইজেশনে ঘুষ বাণিজ্য বন্ধ না হলেও কমেছে মনে করে টিঅাইবি

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৭:৪৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্য কমে এলেও সেটা একেবারে বন্ধ হয়ে গেছে বলা যাবে না বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ডিজিটাল বাংলাদেশ অবশ্যই একটি ভালো উদ্যোগ। ‘ই-প্রোকিউরমেন্টের কথা আমরা সবাই জানি। শুরুতে এটা হাঁটি হাঁটি পা পা করলেও এখন সেটা অনেক দূর এগিয়েছে। সেটার কারণেও কিন্তু ঘুষ বাণিজ্য বেশ খানিকটা কমে এসেছে।’

‘এখন তৈরি হচ্ছে তথ্য বাতায়নও।’

বুধবার ‘নন স্টপ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে ঘুষ বাণিজ্য বন্ধ হয়েছে। তিনি বলেন, ‘জোট সরকারের আমলে হাওয়া ভবন তৈরি করে বিএনপি যে ঘুষ বাণিজ্য শুরু করেছিলো, ডিজিটালাইজেশনের মাধ্যমে তার (আওয়ামী লীগ) সরকার তা রোধ করেছে।’

এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, ই-প্রোকিউরমেন্টের মাধ্যমে অনলাইনে টেন্ডারের যাবতীয় পর্যায় সম্পন্ন করার কাজ হলেও এখনও সব ধরনের সেবাখাতে ডিজিটাল সুবিধা পৌঁছাতে পারেনি। ‘এখনও আমাদের দেশের সব ধরনের সেবাখাত অনলাইনভিত্তিক হয়ে উঠেনি। সর্বস্তরে ডিজিটালাইজেশন হলে হয়তো বিশাল দুর্নীতির সমস্যার সমাধান খানিকটা সহজ হবে।’

তবে সেজন্য আগে দেশের মানুষকে সচেতন হতে হবে মন্তব্য করে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, দরকার ‘ম্যান বিহাইন্ড দ্য মেশিন’কে যোগ্য করতে হবে। ‘মেশিনতো একজন মানুষই চালায়। মানুষটি দুর্নীতির পথ তৈরি করলে তখন যন্ত্রেরতো আর কিছু করার থাকে না।’

Reneta

তিনি বলেন: যারা দুর্নীতি করে তাদের মানসিকতার পরিবর্তন না করলে অবস্থার পরিবর্তন কখনোই সম্ভব না। আমাদের দেশের সরকারে এবং প্রশাসনে এমন কিছু মানুষ আছেন যারা সৎভাবে কাজ করতে চান। কিন্তু চারপাশের দুর্নীতিগুলোর চাপে তারা এমন কোণঠাসা হয়ে পড়েন যে আর কোনো উপায় থাকে না। সেই মানসিকতার পরিবর্তন আনতে হবে।iftekharuzzaman

পাশাপাশি যারা দুর্নীতিগ্রস্থ তাদের দ্রুত বিচারের আওতায় আনতে পারলে দুর্নীতি থেকে দেশকে রক্ষা করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি প্রতিরোধে একটি সমস্যার কথাও তুলে ধরেছে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, যারা দুর্নীতির শিকার হয় তারাই একসময় দুর্নীতির কারণ হয়ে পড়ে। অনেকে কোনো কাজ হাসিলের জন্য নিজেরাই উচ্চ পর্যায়ে টাকা দিয়ে থাকে। সেটাও তো দুর্নীতি বাড়ার একটি কারণ। কেউ ঘুষ চাইলে সেটা কেন চাইছে তা জানতে চাওয়াও জরুরি।

তবে ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশে ঘুষ বাণিজ্য কমার যে সুযোগ তৈরি হয়েছে সেটার ভবিষ্যত সম্ভাবনা বিপুল বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

এটাকে পুরোপুরি কার্যকর করতে দুটি দিকে বিশেষ নজর দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন টিআইবি’র নির্বাহী পরিচালক: ১) ডিজিটালাইজেশনকে আরো বেশি শক্তিশালী করা এবং ২) দুর্নীতি কমানোর জন্য অন্যান্য পরিপূরক বিষয়গুলোর দিকে বাড়তি নজরদারি।

‘তাহলেই সম্ভব হবে একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিড.ইফতেখারুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT