চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএ তায়েবের নতুন ছবি ‘আমার মা’, পরিচালক জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ন ১০, মে ২০১৯
বিনোদন
A A

ছোটপর্দায় একাধিক প্রশংসিত নাটকে অভিনয় করে বড়পর্দায় এসেছেন ডিএ তায়েব। ‘সোনা বন্ধু’ ও ‘অন্ধকার জগত’ এই দুই ছবির মাধ্যমে চিত্রনায়ক হিসেবে আলাদাভাবে পরিচিতি পেয়েছেন তিনি। ফের নতুন ছবি নিয়ে আসছেন ডিএ তায়েব। ছবির নাম ‘আমার মা’। 

এ ছবির পরিচালক করতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

নির্মাতা জয় শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার মা কোনো নায়ক-নায়িকা নির্ভর ছবি নয়। প্রধান চরিত্র হচ্ছে একজন দাদীর। যাকে ঘিরে ছেলে ও নাতনী চমৎকার একটি কাহিনী দেখানো হবে। সেখানে ডিএ তায়েব ভাই বাড়তি চমক যোগ করবেন। তিনি পুরোপুরি নতুন রুপে আসবেন এই ছবিতে।

তিনি বলেন, ১৪ মে থেকে ঢাকায় ‘আমার মা’ ছবির শুটিং শুরু হবে। একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করতে চাই।

ডিএ তায়েব অভিনীত ‘আমার মা’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তার কন্যা টুনটুনি। ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে দাদীর চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা।

Reneta

বাকি চরিত্রগুলোতে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়, দীপা খন্দকার, কল্যাণ কোরাইয়াসহ অনেককেই।

‘আমার মা’ ছবি নিয়ে ডিএ তায়েব বলেন, মা, ছেলে ও একজন নাতনীর বন্ধনের গল্প নিয়ে এই আমার মা ছবি। এ ছবির গল্প ও চিত্রনাট্য করছেন জয় নিজেই। এ গল্প মানুষকে কাঁদাবে, পারিবারিক বন্ধন আরও মজবুত করবে।

‘আমার মা’ ছবিটি এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। জানা গেছে, মা নিয়ে ছবিতে একাধিক গান থাকবে। গানগুলো লিখবেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। ইতোমধ্যে ছবির শুভ সূচনা করেন ডিআইজি হাবিবুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: আনোয়ারাআমার মাচলচ্চিত্রডিএ তায়েবদেওয়ান লালন আহমেদলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT