বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
দিন শেষে ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫শ ৫৫ পয়েন্টে দাঁড়ায়।
এদিন হাতবদল হয়েছে মাত্র ৬শ ৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ১শ ৪৪টির, কমেছে ১শ ৪৬টির এবং অপরিবর্তিত থাকে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।








