চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমসির নার্স-চিকিৎসকদের পিপিই দিলেন কুসুম শিকদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ন ৩১, মার্চ ২০২০
বিনোদন
A A

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএসসি) চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কুসুম শিকদার।

মঙ্গলবার বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিনেত্রী কুসুম শিকদারের পক্ষে পিপিই পৌঁছে দেন সাজ্জাদ হোসেন ও রশিদ। যা গ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। এছাড়া এসময় ছিলেন চিকিৎসক ও নার্সদের মধ্য থেকে একজন প্রতিনিধি।

পিপিই দেয়ার বিষয়টি জানিয়ে কুসুম শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনাভাইরাসের কবলে কাঁপছে পুরো বিশ্ব। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে এই সংকটময় অবস্থায় রোগীর সেবা দেয়া জরুরি। সরকার চিকিৎসকদের নিয়মিত পিপিই দিচ্ছেন, কিন্তু এগুলোতো ওয়ান টাইম ইউজ করার জন্য। ফলে প্রতিদিনই নতুন পিপিই দরকার পড়ছেই। সেই ভাবনা থেকে আমার সামর্থ অনুযায়ি চিকিৎসাসেবায় নিয়োজিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

ছবি: সাজ্জাদ হোসেনচিকিৎসক ও নার্সদের সুরক্ষার পাশাপাশি করোনার কারণে বিপর্যস্ত অসচ্ছল মানুষের কথাও ভাবছেন ‘শঙ্খচিল’-এর এই অভিনেত্রী। জানালেন, করোনাভাইরাস বিস্তার রোধে বন্ধ করে দেয়া হয়েছে সবকিছু। জনজীবনে এই স্থবিরতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটেখাওয়া, নিম্ন আয়ের মানুষ। সামনের দিনে সামর্থানুযায়ি তাদের পাশেও দাঁড়াতে চাই।

শুধু কুসুম শিকদার নয়, করোনার এই আপদকালীন সময়ে অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াচ্ছেন শোবিজ অঙ্গনের বহু তারকা। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

ছবি: সাজ্জাদ হোসেন

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকুসুম শিকদারপিপিইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT