ফায়ার সার্ভিসের সুপারিশ মানে নি মার্কেট কর্তৃপক্ষ গুলশান ডিএনসিসি মার্কেটে ২০১৭ সালের অগ্নিকাণ্ডের পর যে সুপারিশ করা হয়েছিল, তা মার্কেট কর্তৃপক্ষ পরবর্তীতে অনুসরণ করেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ।
ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন: ডিএনসিসি মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবস্থাপনায় যথেষ্ট গাফিলতি আছে।







