চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনসিসি ‘ডিজিটাল হাট’র এক্সক্লুসিভ পেমেন্ট পার্টনার নগদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ন ২২, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

ঈদ উল আযহা উপলক্ষে ‘ডিজিটাল হাট’-এর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর এ ডিজিটাল হাটে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। রাষ্ট্রীয় আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-ই প্রথম ডিজিটাল হাটের পেমেন্ট পার্টনার।

একজন বিক্রেতাও এর ফলে কোনো ধরণের ঝুঁকি ছাড়াই খুব সহজে পশু বিক্রির টাকা পেয়ে যাবেন। এই প্রক্রিয়ায় ক্রেতা বা বিক্রেতা কাউকেই ঝুঁকি নিয়ে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী পরিস্থিতি বিবেচনায় এবার কোন হাট বসছে না ডিএনসিসিতে।

সম্প্রতি চালু হওয়া এই ডিজিটাল হাটে এরই মধ্যে ৩৪টি অনলাইন প্ল্যাটফর্মের সহায়তায় দেড় হাজারের বেশি পশু সংযুক্ত হয়েছে। তাই ক্রেতারা রঙ, আকার, দেশি, বিদেশি সব জাতের গরু, ছাগল, মহিষ এই হাট থেকে কিনতে পারবেন। এ ক্ষেত্রে ন্যায্যমূল্যের বিষয়টি তদারকি করছে ডিএনসিসি। তাই দাম নিয়ে ভাবতে হবে না ক্রেতাদের, পেমেন্টের জন্য থাকছে পেমেন্ট পার্টনার ‘নগদ’।

এই ডিজিটাল সেবা বিষয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এটি পরীক্ষামূলকভাবে শুরু করলাম আমরা। জানি অনেক চ্যালেঞ্জ আছে, অনেক ভুলত্রুটি হতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই। আমাদের আল্টিমেট গোল হচ্ছে, যত্রতত্র পশু বেচাকেনা এবং কোরবানি না দিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা। ফলে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কেনাবেচা করা যাবে।’

ডিএনসিসি-এর উদ্যোগের সাথে থাকার বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, একজন জনমানুষের জীবন সহজ করার জন্য ‘নগদ’ প্রথম থেকে কাজ করছে। কোরবানির পশুর হাটে পশু কেনা- বেচায় অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে একজন বিক্রেতা তার পশু বিক্রির টাকা নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু ‘নগদ’ সেই উদ্বেগ একদম কমিয়ে দিয়ে একটি সহজ সমাধান নিয়ে এসেছে। সবার নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে লেনদেন করার বিষয়কে বরাবরই প্রাধান্য দেয় ‘নগদ’।

এ পর্যন্ত ১৫ হাজারের অধিক ভিজিটর অনলাইন এই প্ল্যাটফর্মে তাদের পছন্দসই পশুটি যাচাই-বাছাইয়ের চেষ্টা করেছেন। প্রথমবারের মতো ডিএনসিসি ডিজিটাল হাট আয়োজনে সহযোগিতা করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।

Reneta

সম্প্রতি একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিজিটাল হাট’-এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ অংশগ্রহণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ উল আযহা ২০২০ডিএনসিসিনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT