চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরএস বিতর্কের ছায়ায় লঙ্কান সাফল্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচে কাঠগড়ায় উঠেছিল ডিসিশন রিভিউ সিস্টেম- ডিআরএস। বুধবার ডারবানে সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা প্রথম টেস্টে আবারও বিতর্ক ডিআরএস নিয়ে। যে বিতর্কের কারণে ঢাকা পড়েছে লঙ্কান সাফল্য।

হাশিম আমলার প্যাডে বল লাগায় শ্রীলঙ্কার ক্রিকেটাররা এলবিডব্লিউয়ের আবেদন করেন। কিন্তু আম্পায়ার আউট দেননি। তখন রিভিউয়ের জন্য আবেদন করেন শ্রীলঙ্কা অধিনায়ক করুণারত্নে।

কিন্তু আম্পায়ার আলিম দার জানান, ডিআরএসের আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমা ১৫ সেকেন্ড পেরিয়ে গেছে। যদিও টিভি ধারাভাষ্যকারসহ অনেকের দাবি ১৩ সেকেন্ডের মধ্যেই আবেদন করেছিলেন করুণারত্নে।

ডিআরএস বিতর্ক বাদ দিলে প্রথমদিনে লঙ্কানদেরই সাফল্য। ইনিংসের শুরু থেকে চাপে রেখে সাউথ আফ্রিকাকে তাদের প্রথম ইনিংস ২৩৫ রানে আটকে দেয় সফরকারী বোলাররা। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় হতাশাজনক সফরের পর প্রোটিয়াদের বিপক্ষে এমন শুরু আশা জাগাচ্ছে লঙ্কানদের।

পুরো ইনিংসে সাউথ আফ্রিকার মাত্র একজন ব্যাটসম্যান অর্ধশত রান করতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া টেম্বা বাভুমা ৪৭, ফ্যাফ ডু প্লেসিস ৩৫ ও কেশব মহারাজ ২৯ রান করেন।

তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফল বোলার সুরাঙ্গার লাকমাল।

Reneta

সাউথ আফ্রিকার ২৩৫ রানের জবাবে দিনশেষে শ্রীলঙ্কার স্কোর এক উইকেট হারিয়ে ৪৯। দিমুথ করুনারত্নে ২৮ ও ওসাদা ফার্নান্ডো ১৭ রানে অপরাজিত। কোনো রান করার আগেই ডেল স্টেইনের শিকার হন লাহিরু থিরিমান্নে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরএসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের প্রতি পূর্ণ আস্থা বিশ্বব‍্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT