চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিআরএস’ নিয়ে আইসিসির কাছে ভারতের নালিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়ে ভারতের অতীতে মাথাব্যথা ছিলো। এবার যেনো এই সমস্যা তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ডিআরএস-এর বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

অভিযোগের তীর বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মিচেল মার্শের এলবিডব্লিউ নিয়ে। ম্যাচের ৭৯তম ওভারে এলবির ফাঁদে পড়েন মিচেল মার্শ। এ সময় ড্রেসিংরুমের বেলকনিতে দাঁড়িয়ে অধিনায়ক স্টিভেন স্মিথ রিভিউ নেয়ার জন্য মার্শের দিকে বারবার ইশারা করতে থাকেন। টেস্ট ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী ৮০তম ওভার থেকে উভয় দল নতুন করে দুটি রিভিউ পেয়ে থাকে। এতে আগের কোন রিভিউ যদি বাকি থাকে, ৮০তম ওভারের পর সেগুলো অকার্যকর হয়ে যায়। স্মিথ সেই বিষয়টিই মার্শের দিকে ইশারা করতে থাকেন। রিভিউ কাজে লাগুক না লাগুক মার্শ একটা ঝুঁকি নিতেই পারেন, সেটাই হয়তো বোঝাতে চাচ্ছিলেন স্মিথ।

সেসময় বিষয়টির বিরুদ্ধে আম্পায়ারদের হস্তক্ষেপের আবেদন করেন কোহলি। ব্যাপারটি তাদের আওতার বাইরে বলে এড়িয়ে যান আম্পায়াররা। এই আইনটি তাতিয়ে তুলেছে  ভারতীয় বোর্ড কর্তাদের। তারা আইসিসির কাছে এর ব্যাখ্যা দাবি করেছে। ম্যাচ শেষে  কোহলি স্মিথের কাছে এর ব্যাখ্যা চাইলে স্মিথ ‘মস্তিষ্ক বিভ্রম’ বলে এড়িয়ে গেছেন।

Banglabid

পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন কোহলি। প্রতিপক্ষ অধিনায়কের ‘মস্তিষ্ক বিভ্রম’ অগ্রহণযোগ্য বলে দাবি তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিসিসিআইয়ের মধ্যেও সম্পর্কের রশি টানাটানি শুরু হয়েছে বিষয়টি নিয়ে। ভারতীয় কাপ্তান কোহলির অভিযোগকে ভয়াবহ বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড। এখন দেখার আইসিসি কি ব্যাখ্যা দেয়। তাতে ঘোলা পানি হয়তো আর বেশিদূর নাও গড়াতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারকে সঞ্চয়পত্র বিক্রি কমানোর পরামর্শ আইএমএফ’র

পরবর্তী

আজ মিনার মাহমুদের জন্মদিন

পরবর্তী

আজ মিনার মাহমুদের জন্মদিন

ইতালিতে নির্মাণাধীন ব্রিজ ভেঙ্গে দম্পতির প্রাণহানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT